রাঙ্গুনিয়া পদুয়ায় হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

নিউজ ডেস্ক: মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে হতদরিদ্র কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য (চাল,ডাল ও সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ জুন ) পদুয়া ইউনিয়ন পরিষদ মাঠে সকালে আনুষ্ঠানিকভাবে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া টিসিবি পণ্য পরিবেশক ও পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মনিন্দ্র বডুয়া। ইউপি সদস্য ও পদুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ,মৌলভী নুরুল আজিম, ইউপি সদস্য মো: হোসেন,যুবলীগ নেতা মো: নাসিম নিলয় ও মহিলা ইউপি সদস্যা রুজি আকতারসহ আরো অনেকে।

পদুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউপি সদস্যদের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলাররা এই পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
ফ্যামেলি কার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ জনগণ একটি কার্ডের বিপরীতে ২কেজি মসুর ডাল এবং ২লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল ক্রয় করতে পারছে।
বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) ডিলাররা ইউপি সদস্যদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক নিত্য প্রয়োজনীয় এই দ্রব্য নিয়ে হাজির হওয়ার সাথে সাথে সাধারণ জনগণ লাইনে দাঁড়িয়ে ফ্যামেলি কার্ড প্রদর্শনের মাধ্যমে এবং দ্রব্যের দাম প্রদানে মাধ্যমে এই টিসিবির পণ্য গ্রহণ করছে।

সরেজমিনে দেখা যায়, পদুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত থেকে এলাকায় ফ্যামেলি কার্ডধারীদের টিসিবির পণ্য প্রদান করছে।

আজ কার্ডধারী এক হাজার ৩ শত ৪৩ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে বলে জানায় টিসিবির পণ্য পরিবেশক মনিন্দ্র বডুয়া।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ