সোমবার চট্টগ্রামে নামছে ট্রাফিক পুলিশ

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে মাঠে নামছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পোশাক গায়ে দিয়েই দায়িত্ব পালন করবেন তারা। আর তাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসে নিজ কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা জানান নগর পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ কমিশনার বলেন, আগামীকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে প্রতিটি পয়েন্টে থাকবেন একজন করে শিক্ষার্থী প্রতিনিধি। প্রথমদিকে আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, লালখানবাজার ও আগ্রাবাদ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ দায়িত্ব পালন করবে। প্রয়োজন হলে নিউমার্কেট এলাকায়ও সমন্বয় করা হবে।

তিনি বলেন, আমি রাস্তাঘাটে আসতে যেতে দেখছি আসলে আমাদের শিক্ষার্থীরা কি অক্লান্ত পরিশ্রম করেছে। তারা মাথার ঘাম পায়ে ফেলে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তাদের এ উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তবে আমার তাদের এ কষ্ট আর সহ্য হচ্ছে না।

শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ক ট্রেইনিং করানো হবে জানিয়ে কমিশনার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ক কিছু ট্রেইনিং করাবো। আর একটি কথা, কোনোভাবেই যেন কোনো কুচক্রীমহল সুবিধা নিতে না পারে।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কাল থেকে আমরা পোশাকে বের হবো। তখন যদি তোমরা আমাকে ধাওয়া করো, তাহলে কিন্তু আমি চলে যাবো। গত পরশুও এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- এসব শিক্ষার্থীদের কাজ নয়। এসব বিষয়ে খুব সাবধান হতে হবে।

নগরের প্রতিটি থানায় নাগরিক নিরাপত্তা কমিটি করা হবে বলে জানান পুলিশ কমিশনার।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার প্রত্যেকটি থানায় নাগরিক নিরাপত্তা কমিটি করা হবে। যাতে সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্যরাসহ ছাত্র প্রতিনিধিরাও থাকবে। আর এই কাজটি ছাত্ররাই করবে, তাহলে ভুল হবার সম্ভাবনা থাকবে না। আর সংশ্লিষ্ট থানা কমিটির সদস্যদের কাছে আমাদের ঐ এলাকার কুইক রেসপন্স টিমের সদস্যদের নম্বর দিয়ে দেওয়া হবে। যাতে তারা সমন্বয় করতে পারে।

শিক্ষার্থীদের থানায় থানায় যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের থানায় থানায় যেতে হবে। না হলে কর্মরত সদস্যদের ভয় কাটবে না। আমাদের পুলিশ সদস্যদের অধিকাংশদের বয়সই তোমাদের চেয়ে বেশি। আমি তাদের সবাইকে বলেছি শিক্ষার্থীরা কোনো নাশকতা করেনি। সুতরাং তাদেরকে অভয় দিবে তোমরা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

তিনি বলেন, আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার, ওয়াসা মোড়—এই গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিনিধিও থাকবে। প্রয়োজনে স্থান বাড়ানো হবে। প্রতিটি থানায় দল গঠন করা হচ্ছে। সেই অনুযায়ী কাজ করা হবে। পুলিশের নিরাপত্তার জন্য কাজ করবে শিক্ষার্থীরা।

সভায় আরো বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাদি উর জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান প্রমুখ।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 209 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 82 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 88 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ