রাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে গরু পার করাতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. আরমান (২২)।

সে লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকার মো. রাজ্জাক আলীর ছেলে। শনিবার (১৭ আগস্ট) সকাল ১১ টার দিকে একই ইউনিয়নের কুরমাই খালে পানির স্রোতে ভেসে যায় সে। পরে রোববার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে একই স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
এর আগে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালালেও তাঁরা খু্ঁজে পায়নি।

যুবকের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, আরমান পেশায় একজন শ্রমিক। মাঝে মধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করতো। এদিন রাতভর টানা বৃষ্টির কারণে কুরমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পানিতে তলিয়ে যায়।

এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে ঘন্টাখানেক উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়।

লালানগর ইউপি সদস্য পেয়ারুল ইসলাম বলেন, একই এলাকায় খালের পানি নেমে যাওয়ার পর বালুতে যুবকের লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। পরে তার লাশ উদ্ধার করা হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ