রাঙ্গুনিয়া পদুয়ায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের
পাশ্ববর্তী শিলক খালের পার থেকে এমরান নবীর (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাদ্রাসা ছাত্র এমরান নবীর রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং শফিপুর গ্রামের মোহাম্মদ বুদো মিয়ার ছেলে এবং ইসলামিক মিশনারী সেন্টার ( সুখবিলাস মাদরাসা) এর কিতাব বিভাগ জামাতে পন্জুমের (দশম শ্রেণি) বিভাগের শিক্ষার্থী।


মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি সাইফুল ইসলাম জানান, গত শনিবার রাতে এশার নামাজের পর থেকে এমরান নবীরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের এলাকায় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদ্রাসার সবাই মিলে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। খোঁজ করে তাকে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি জানায়।
পরে পরিবারের লোকজনও রাতভর এমরান নবীরের সন্ধান করে কোনো খোঁজ পায়নি। পরে নিখোঁজ হওয়ার পরদিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিখোজ ডায়েরি করেন নিখোঁজ ছাত্রের পরিবার।

এরপর আজ ১৮ আগস্ট রবিবার মাগরিবের পর সাড়ে ৭টার দিকে সুখবিলাস মাদরাসার পাশ্ববর্তী শিলক খালের পারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেয়।

খবর পেয়ে পরিবারের লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ পাশ্ববর্তী শিলক খালের পারে পৌছে পড়ে থাকা লাশটি নিখোঁজ এমরান নবীর বলে নিশ্চিত করেন তারা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে স্থানীয়রা বলছেন এমরান নবীরের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।

দক্ষিন রাঙ্গুনিয়া থানার ওসি৷ মির্জা মো: হাছান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 77 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন