অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস কিশোরের, কর্ণফুলী নদীতে মিলল লাশ

নিউজ ডেস্ক: অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একদিন পর প্রীতম চক্রবর্তী (১৭) নামে এক কিশোরের মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। সে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের লেমুছড়ি পাড়ার মানিক চক্রবর্তীর ছেলে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন অংশে নদীর পাড়ে প্রীতমের লাশটি পাওয়া যায়।

প্রীতম চক্রবর্তী কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

রাইখালী ইউপি সদস্য মো. নাছের সংবাদ মাধ্যমকে জানান, ওই কিশোর তার পরিবারের সাথে অভিমান করে বৃহস্পতিবার ঘর থেকে বের হয়ে যায়। পরে শুক্রবার বেলা ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা অংশে নদীর পাড়ে সেই কিশোরের লাশটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোর পরিবারের সাথে অভিমান করে ঘর থেকে বের হওয়ার পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। যেখানে সে তার মা, পরিবারের কথা ছাড়াও একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছে। স্ট্যাটাসের শেষে লিখেছে ‘ভালো থাকুন সবাই, ভালো থাকুক প্রিয় মানুষ, ভালো থাকুক আমার মা।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ” ফেসবুক স্ট্যাটাসে বুঝা যাচ্ছে ওই তরুণ আত্নহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এটি আত্নহ*ত্যা।” লাশের ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 180 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 80 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 88 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ