কানের দুলের জন্য শিশুকে হত্যার অভিযোগ, আটক ২

নিউজ ডেস্ক: টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের ডাঙ্গর গ্রাম থেকে তাহমিনা আক্তার (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তাহমিনা স্থানীয় আব্দুল জলিলের মেয়ে ও মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুর পাড়া এলাকায় র‍্যাব পুলিশ কোস্টগার্ডের যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন স্থানীয় নুর হাফেজ ও আল কামালকে আটক করা হয়। এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শিশুটি নিখোঁজ ছিল।

নিহত তাহমিনার স্বজন ও স্থানীয়রা বলেন, শনিবার সকালে তাহমিনা প্রতিদিনের মতো স্থানীয় একটি মাদরাসায় পড়তে যায়। বেলা ১১টায় ক্লাস শেষে তাহমিনা বাড়ী ফিরে আসে। পরে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের গড়িয়ে গেলেও তাহমিনা বাড়ীতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পাওয়ায় স্বজনেরা মাইকিং করে প্রচারণা চালায়। এক পর্যায়ে রাত ৯টায় শাহপরীরদ্বীপের ডাঙ্গর পাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখেন। পরে তারা বস্তাটি খুলে শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ, কানের দুল নেওয়ার জন্য তাহমিনাকে হত্যা করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, শিশুটিকে কানের দুলের জন্য গলায় রশি পেচিয়ে ও বালিশ দ্বারা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলেই আরও বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দোষী প্রামাণিত হলেই আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটির মরদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 344 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 115 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 93 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 95 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ