কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনাকর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি লে: তানজিম ছরোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান)।

ঐ এলাকায় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে একটি ডাকাত দল অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল (৩৯ এসটি বিএন)। উক্ত অপারেশনে মেজর উজ্জ্বল, লে: তানজিম, ২জন জেসিও এবং ২৪ জন অন্যান্য পদবীর সৈনিক অংশগ্রহণ করে।

রাত ১২টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে। এ সময় লে: তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায়। এর এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। কিন্তু এ সময় তার ঘাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন।
পরে সেনা কর্মকর্তা নির্জনকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিলে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত অফিসার তানজিম ছরোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মিরের বেতকা থানার খারের বেতকা গ্রামে।

অপারেশনে ৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 338 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 113 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 93 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 95 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ