বিশ্বকে ‘নতুন বাংলাদেশের’ সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান ইউনূসের

নিউজ ডেস্ক: বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।

শুক্রবার নিউইয়র্ক সময় সকালে সাধারণ পরিষদের ৭৯-তম অধিবেশনে সরকার প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস নিজের প্রথম ভাষণ দিলেন।

সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা দেয়ার বিগত সময়ের রেওয়াজ অব্যাহত রেখেছেন তিনি।

বক্তব্যে অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।
বাংলাদেশের বৈষম্যবিরোধী ও সরকার পতন আন্দোলনকে তিনি ‘মনসুন রেভোল্যুশন’ বা ‘মনসুন অভ্যুত্থান’ বলে আখ্যা দেন।

তার সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কেও ধারণা দেন তিনি।

“আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়-ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে – এটাই আমাদের লক্ষ্য,” বলেন অধ্যাপক ইউনূস।

ইসরায়েল-গাজা, ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকট উঠে আসে তার বক্তব্যে।

‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে’ উল্লেখ করে আহ্বান জানান ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’।

এছাড়া, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিয়েও কথা বলেন মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দ্বিপাক্ষিক চুক্তিসহ সকল আন্তর্জাতিক চুক্তি মেনে চলার ব্যাপারে তার সরকার বদ্ধপরিকর।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ