রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়া প্রবাসী তরুণের

নিউজ ডেস্ক:: চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মিনহাজ রহমান (২৩)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার মফিজ চৌধুরীর ছেলে। আজ শুক্রবার ভোরে রাউজানের গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে মো. শহীদ নামের এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবারে গিয়েছিলেন মিনহাজ। সেখান থেকে ভোরে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। মো. শহীদ হাসপাতালে চিকিৎসাধীন।
মিনহাজ রহমান সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে তিনি দেশে আসেন। আগামী ৬ অক্টোবর তাঁর সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার কথা ছিল। মিনহাজ রহমানের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বেলা তিনটায় জানাজা শেষে মিনহাজের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক দুর্ঘটনায় মিনহাজ রহমানের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে নিহত মিনহাজের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 346 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 115 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 93 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 95 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 92 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ