ভারতে ‘‌বাংলাদেশি’ তরুণী গ্রেফতার

নিউজ ডেস্ক: অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতের আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে, ওই তরুণী বাংলাদেশি। তার কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, আরোহি বারদে বা রিয়া বারদে নামে পরিচিত বাংলাদেশি তরুণীর কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, রিয়া এবং তার পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক। তারা সবাই অনেকদিন ধরে অবৈধভাবে মহারাষ্ট্রে বসবাস করছেন।
রিয়া এবং তার পরিবারের সদস্যদের আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করতে সাহায্য করেছে তাদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিয়ার সব কাগজপত্রই খতিয়ে দেখছে পুলিশ। তার কাছ থেকে আরও কোনো তথ্য পাওয়া যায় কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অমরাবতী এলাকার এক বাসিন্দা রিয়া বারদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন। সেখানে এক ব্যক্তিকে বিয়ে করেন রিয়ার মা; বর্তমানে তারা দুজন কাতারে অবস্থান করছেন।

পুলিশ আরও জানিয়েছে, রিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল নথি তৈরি করা, অবৈধভাবে বসবাস করাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 346 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 115 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 93 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 95 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ