ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর উপর হামলা, গাড়ি ভাংচুর

নিউজ ডেস্ক: সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের টি,এ রোডে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনটির আয়োজক ছিল জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। এমন অবস্থায় তার শহরে প্রবেশের বিরাধীতা করে সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেসক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি ঘোষা দেয়।
এরই মধ্যে সোমবার দুপুরে টি,এ রোড ফকিরাপুল ব্রিজের ওপর তার অনুসারীদের নিয়ে গাড়িতে উঠেন তাহেরী। সেখান থেকে কাউতলী এলাকায় যাওয়ার পথে টি,এ রোডে উপস্থিত মাদরাসার ছাত্ররা চারদিক থেকে ঘেরাও করে তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এতে তিনিসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন।

এসময় মাদরাসার বিক্ষুদ্ধ ছাত্ররা গাড়ি থেকে গিয়াস উদ্দিনকে বের করার চেষ্টা করেন। তারা দ্রুত গাড়ি নিয়ে ওইস্থান ত্যাগ করেন।
এ ব্যাপারে গিয়াস উদ্দিন আত তাহেরী তার ফেসবুক পেজ এবং সাংবাদিকদের বলেন, হামলা ও ভাঙচুরের বিষয়টি সদর থানায় জানিয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে লিখিত অভিযোগ করবেন।

এ বিষয়ে সম্মিলিত কওমী প্রজন্মের সমন্বয়ক কাজী সাইফুর রহমান মুন্না সাংবাদিকদের জানান, প্রশাসনেরর পক্ষ থেকে অনুমতি না দেয়ার পরও তারা এসেছিলেন। মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতা বলতে চেয়েছিলো আপনারা চলে গেলে ভালো হয়। এ নিয়ে ফকিরাপুলে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রদের মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ‘এ বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে, তারা প্রোগ্রাম করতে এলে ঝামেলা হতে পারে। আমরা বলেছিলাম, ডিসি সাহেবের অনুমতি ছাড়া যাতে তারা প্রোগ্রাম না করেন। তাহেরী সাহেব আমাকে ফোন করে গাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন। বলেছি, লিখিত দিলে ব্যবস্থা নেব।’

  • Related Posts

    প্রলোভনে পড়ে ঈদগড়ের কিশোরী ধর্মান্তরিত: বিয়ের ভুয়া দাবিতে অবৈধ সংসার,এলাকায় তোলপাড়

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক হতভাগ্য কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্তবয়স্ক এই তরুণীকে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর করার পর…

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ