শ্বশুর বাড়ি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় গৃহবধূকে ধর্ষণ,গ্রেপ্তার ‌১

নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৈতৃক বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলা সদরের ইছাখালি গ্যাস পাম্পের পাশে পাহাড়ে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষকরা এই ঘটনা ঘটায় বলে জানান ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের হলে পুলিশ এদিন একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন (২৫)। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায়। তাকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভিকটিম গৃহবধূর ভাই জানান, তার বোনের শ্বশুর বাড়ি কুমিল্লা লাকসাম এবং তাদের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী তিন নম্বর ওয়ার্ডে। সোমবার ভোর সাড়ে ৬টার ট্রেনে করে যাওয়ার জন্য বাপের বাড়ি থেকে মধ্যরাত পৌনে চারটার দিকে চট্টগ্রাম শহরগামী একটি সিএনজিচালিত অটোরিক্সায় তুলে দেয়া হয়।

অভিযুক্ত দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সিএনজিতে উঠে এবং গ্যাস পাম্প এলাকা পার হলে জোরপূর্বক স্থানীয় পাহাড়ে ভিকটিমকে নিয়ে যায়। ভিকটিমের সাথে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে ওই গৃহবধু পৈতৃক বাড়ি এসে ঘটনাটি জানায়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “থানায় দু’জনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা হয়। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 126 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 363 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 119 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 97 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত