নিউজ ডেস্ক :চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা (এসআই) খুরশেদ।
তিনি জানান, মূলত লাশটি আমরা মেডিকেলেই পায়। লাশটি রেখে হাসপাতাল থেকে যখন ছেলেপক্ষ পালিয়ে যায় তখন মেয়েপক্ষ লাশের তথ্য নিয়ে আমাদের খবর দেয়।
খবর পেয়ে আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেলে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শনে কসমোপলিটন আবাসিক এলাকা ৫নং রোডস্থ কাশেম বিল্ডিংয়ের ৪ তলায় যায় আমরা। সেখানে বাসায় তালাবদ্ধ অবস্থায় লাশটি পাওয়া যায়। বাসার চাবি বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে পালিয়ে যায় ছেলেপক্ষ। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








