রাঙ্গুনিয়ায় বন্ধুর অসাবধানতায় আগ্নেয়াস্ত্রের গুলি বেরিয়ে কলেজ ছাত্র গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া সরফভাটায় বন্ধুকে অবৈধ অস্ত্র দেখাতে গিয়ে অসাবধানতাবশত গুলি বেরিয়ে তাপরিমুল ইসলাম তানিক নামক এক বন্ধু আহত হয়েছেন।

গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটা চিতাখোলা কর্ণফুলী নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানিয়েছেন।

আহত কলেজ ছাত্র হলেন প্রবাসী মো: জসীম উদ্দিনের ছেলে তাপরিমুল ইসলাম তানিক (১৮)। আহত তানিক রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো: নজরুল ইসলাম আজকের রাঙ্গুনিয়া নিউজকে বলেন, গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধায়
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটা চিতাখোলা গ্রামের কর্ণফুলী নদীর পাড়ে মোঃ জসিম উদ্দিনের ছেলে ভিকটিম তাপরিমুল ইসলাম তানিক (১৮), (কলেজ ছাত্র) এবং হাজী মোঃ ফরিদের ছেলে অভিযুক্ত মোঃ ইফতেখার (১৮) একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তাহারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। এই সময় যে কোন ঘটনায় অভিযুক্ত ইফতাখারের নিকট থাকা আগ্নেয়াস্ত্র ফায়ার হয়ে ভিকটিম তাপরিমুল ইসলাম তানিকের বুকে লেগে গুরুতর আহত হয়। লোকজন ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন আছে। ঘটনার সাথে সাথে অভিযুক্ত ইফতেখার পালিয়ে যায়। অভিযুক্ত ইফতাখার বখাটে প্রকৃতির। তাহার পিতা প্রবাসী। তাহাকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের জন্য বসতঘর ও সম্ভাব্য জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ৮ নং ওয়ার্ডটি একটি ক্রাইমজোন এলাকা। এখানে অহরহ মাদক সেবন, মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে একটি সন্ত্রাসী মহল। যারা প্রকাশ্যে অস্ত্র মহড়া দিয়ে এলাকার মধ্যে আতংক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে,লুটপাট চুরি ডাকাতি করে আসছে সন্ত্রাসী মহলটি, ইফতেখার সে সন্ত্রাসী বাহিনীর একজন সদস্য।

এলাকাবাসীরা অতিসত্তর অবৈধ সকল অস্ত্র উদ্ধার করে মাদকমুক্ত করে সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ