দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সাথে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ এবং পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরিচিতি সভা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে কলেজের হল রুমে পরিচালনা পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজীর সভাপতিত্বে ও কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যাপক খাজা বাহাউদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজ পরিচালনা পর্ষদের নব মনোনীত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, কলেজের আজীবন সদস্য লায়ন আলহাজ শওকত আলী নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক মনোনীত (বিদ্যোৎসাহী) বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও কলেজের আজীবন সদস্য মো. নাসির উদ্দিন এবং কলেজ পরিচালনা পর্ষদের নব মনোনীত (হিতৈষী সদস্য) চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলোকচিত্র শিল্পী অনুজ কুমার বড়ুয়া।

সভায় কলেজে শিক্ষার মান উন্নয়ন, সুষ্ঠু ও সুন্দরভাবে কলেজ পরিচালনাসহ বিভিন্ন বিষয়ের উপর মতামত ব্যক্ত করেন কলেজের সম্মানিত অধ্যাপক বৃন্দ চিনু ছন্দা দে, শেখ মোঃ মোজাহেরুল হক, শ্যামল কান্তি বড়ুয়া, জাহাঙ্গীর আলম, হামিদুল্লাহ কুতুবী, বাবু বিকাশ নন্দী।

প্রধান অতিথি লায়ন আলহাজ শওগত আলী নূর কলেজের সার্বিক উন্নয়ন এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষক,অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তি ও প্রশাসন মহল সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়, সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয় ও হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক হাজী নুরুল আলম,

নুরুল ইসলাম মেম্বার, আবদুল জলিল মেম্বার, জাহেদুল আলম চৌধুরী, আবুল কাশেম, আহমেদল হক, মাহবুবুর রহমান, নঈম উদ্দিন, আবু তালেব, জামাল উদ্দিন, জুলফিকার আলি, নাসির উদ্দিন, দেলওয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ রাসেল, কামাল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ