ফয়জিয়া মুহিউচ্ছুন্নাহ হেফজখানা ও এতিমখানার সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বায়েজিদ শেরশাহ বাংলা বাজার জামতল ব্যাংকের মাঠে অবস্থিত ফয়জিয়া মুহিউচ্ছুন্নাহ (নুরানী মাদ্রাসা) হেফজ খানা ও এতিম খানার সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে ফয়জিয়া মুহিউচ্ছুন্নাহ (নুরানী মাদ্রাসা) হেফজ খানা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মো: সৈয়দ আল-রামুভীর সভাপতিত্বে সংবর্ধীয় অতিথি ছিলেন চকবাজার, সিটিজি মাল্টি ট্রেডার্সের চেয়ারম্যান মো: ইকবাল হোসেন।


অভিভাবক সমাবেশে সংবর্ধীয় অতিথি বলেন, বর্তমানে নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। আর নৈতিক শিক্ষার অন্যতম প্রাণ কেন্দ্র হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এজন্য মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।

অভিভাবকদের সর্বাধিক সচেতন হতে হবে, সার্বক্ষণিক খোঁজ রাখতে হবে শিক্ষার্থীর সার্বিক বিষয়ে। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে মার্জিত করার দায়িত্ব অধিকাংশই অভিভাবকদের উপর বর্তায়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের এবং শিক্ষকদের একজন শিক্ষার্থীকে দক্ষ ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন সাবেক সরকারি কর্মকর্তা মো: ওয়াহেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো: ইদ্রিছ, বিশিষ্ট সমাজসেবক মো: ফয়েজ আহমদ চৌধুরী ও নগর সিটিজি ফ্যাশনের প্রোপ্রাইটর মো: শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসা শিক্ষকরা। এসময় সংবর্ধীয় অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


এসময় সমাবেশে অংশ গ্রহণ করেন শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ।

  • Related Posts

    রাঙ্গুনিয়ার পদুয়া আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনের ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত…

    রাঙ্গুনিয়ায় লাল-সবুজ বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহ*ত, পা বিচ্ছিন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 236 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ