চকবাজারে কোচিং সেন্টারে ছাত্রলীগের গোপন বৈঠক

নিউজ ডেস্ক: চট্টগ্রামের চকবাজার থানার ২০ গজ দূরে আলিফ প্লাজার চতুর্থ তলায় কমার্স একাডেমি ও আর্টস একাডেমি নামের কোচিং সেন্টারে অক্টোবর মাসের শেষ সপ্তাহে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কোচিংয়ের আড়ালে ছাত্রলীগের গোপন বৈঠকের খবর পাওয়া গেছে। ওমর গণি এমইএস কলেজের ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন নয়ন অতি গোপনীয় এ বৈঠকের নেতৃত্ব দেন। বিগত আওয়ামী সরকারের আমলে প্রতিষ্ঠিত এ কোচিং সেন্টারের চকবাজার ও জিইসি শাখায় নয়নের মালিকানাও রয়েছে। এ কোচিং সেন্টারের পরিচালক হলেন জাহেদুল ইসলাম জাহেদ, শেখ শাহাদাত বিন আলি মুনির। নয়ন, জাহেদ ও মুনিরের দাপটে বিগত সরকারের সময় চকবাজারের অন্যান্য কোচিং সেন্টারগুলো ছিল ভীত সন্ত্রস্ত। বিভিন্ন দিবস পালন ও রাজনৈতিক কর্মসূচির নামে চাঁদাবাজি ছিল তাদের নিত্যদিনের কাজ। চাঁদা দিতে অপারগ হওয়ায় মেডিকেল ভর্তি কোচিং ‘মেডিকো’ চকবাজার ছাড়তে বাধ্য হয়। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগের অঘোষিত কার্যালয় ছিল এ কোচিং সেন্টারটি। নগর ছাত্রলীগ নেতাদের আশীর্বাদপুষ্ট হতে একাডেমিক ক্লাস শেষে মদের আসর বসানো, টেস্টপেপার সল্যুশন ও এক্সট্রা ক্লাসের কথা বলে ছাত্রীদের ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা সহ এহেন কোনো কাজ নেই যা মুনির-নয়নরা করেনি।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বেশকিছু দিন এরা কোচিং-এ যাতায়াত করা বন্ধ রাখে এমনকি ফেসবুক আইডিও তাদের বন্ধ রয়েছে। সম্প্রতি শেখ হাসিনার দেশে আসা ও নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ পাওয়ার পর থেকে তারা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে এবং বিভিন্ন জায়গায় তারা বৈঠক করে। উল্লিখিত কোচিং সেন্টারেও সপ্তাহের ব্যবধানে দু’বার বৈঠক করেছে। বৈঠকে জাহেদ, মুনির, নয়ন, জীবন সহ চকবাজার ও বাকলিয়া এলাকার ছাত্রলীগের দ্বিতীয় ও তৃতীয় সারির বেশকিছু নেতাকর্মী অংশ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আলীফ প্লাজার এক দোকানদার মার্কেটের মধ্যে ছাত্রবেশে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে বলে দাবি করেন।
কোচিং সেন্টারের পরিচালক শেখ শাহাদাত বিন আলি মুনিরের সাথে 01838-830977 নাম্বারে একাধিক বার যোগাযোগের জন্য কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।
চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল কবির কোচিং সেন্টারসহ চকবাজারের শৃঙ্খলা রক্ষায় যা যা করা দরকার সবই করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামিলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় লাল-সবুজ বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহ*ত, পা বিচ্ছিন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা…

    প্রলোভনে পড়ে ঈদগড়ের কিশোরী ধর্মান্তরিত: বিয়ের ভুয়া দাবিতে অবৈধ সংসার,এলাকায় তোলপাড়

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক হতভাগ্য কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্তবয়স্ক এই তরুণীকে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর করার পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ