রাঙ্গুনিয়া সরফভাটায় স্কুলছাত্রীকে অপহরণ: সহপাঠীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে বুধবার (১৩ নভেম্বর) সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে ওই স্কুলের চার শতাধিক শিক্ষার্থী ও মেয়ের অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।


ওই ছাত্রীর সহপাঠী, শিক্ষক ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে টিফিন ছুটিতে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় তারা অভিযুক্ত বখাটেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত সময়ের মধ্যে স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবী জানান।

সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনার পর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা শেষে উপজেলা প্রশাসনকে ঘটনাটি জানানো হয়েছে। অভিযুক্ত ওই বখাটের বিরুদ্ধে স্কুলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই বখাটে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করতো বলে জানান মেয়ের মা।

আপহণ হওয়া মেয়ের মা বলেন, রকি নামের এক বখাটে আমার মেয়েকে অপহরণ করেছে। রকি বিভিন্ন সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে ডিস্টার্ব করতো। বুধবার বাড়ি থেকে ভাত খেয়ে স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে তুলে নিয়ে যাই সে। আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।


স্থানীয় সুত্রে জানা যায়,বখাটে রকি আগে আরেকটি মেয়েকেও তুলে এনে বিয়ে করার অভিযোগ রয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এস আই সোজা উল্লাহ বলেন, এ বিষয়ে আমাদের থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বখাটে যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা কাজ করছি। আমাদের পক্ষ হতে ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়ায় সামাজিক কবরস্থানে মরদেহ দাফনের কবর খননের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এক…

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ