রাঙ্গুনিয়ায় হাটে চালু হচ্ছে ‘কৃষক কর্ণার’,আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অনিয়ম দমনে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। সপ্তাহিক হাটে কৃষকদের পণ্য বিক্রির সুবিধার্থে চালু হবে কৃষক কর্ণার।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার তদারকি করছে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত মূল্য নিলে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের বাজার নিয়ন্ত্রণে সজাগ থাকতে হবে। কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি সপ্তাহিক হাটে নিয়ে গেলে তাদের জন্য বাজারে কৃষকের কর্ণার থাকবে। এ সময় রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের ডেপুটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ফাহিম উপজেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বাস মালিক- চালক সংগঠনের নেতা শাহ আলম চৌধুরী ও ট্রাক মালিক-চালক সমিতির নেতা মো. নাছির উদ্দিন বক্তব্য রাখেন।

ইউএনও মাহমুদুল হাসান আরও বলেন, বিগত কয়েক মাসে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা অবৈধ বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে আড়াই কোটি টাকার অধিক রাজস্ব জমা প্রদান করা হয়েছে। ইজারা ছাড়া কোনো বালু বিক্রয় বা পরিবহন করলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হলে অবশ্যই আগে প্রচার করতে হবে। কাঠ পাচার রোধ করতে বৈধ কাঠ পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আগে অবহিত করতে হবে। এছাড়া বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কাজ করবে উপজেলা প্রশাসন।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজন করা হচ্ছে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামী শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দক্ষিণ রাঙ্গুনিয়ার এম.…

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জমকালো আয়োজনে দক্ষিন রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 66 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 68 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 75 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন