আজ পবিত্র শবে মেরাজ

নিউজ ডেস্ক : আজ সোমবার (২৬ রজব) দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করবেন পবিত্র শবেমেরাজ। শবেমেরাজ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। ইসলামি ঐতিহ্যে এই রাতটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্য এক বিশেষ সম্মান ও আধ্যাত্মিক যাত্রার স্মারক। নবুয়তের ১১তম বছরে মহান আল্লাহ নবীজিকে তাঁর সান্নিধ্যে আহ্বান করেন এবং সৃষ্টিজগতের মধ্যে একমাত্র মুহাম্মদ (সা.)-ই আল্লাহর সরাসরি সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন।

মেরাজের রাতে মহানবী (সা.) আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজসহ অসংখ্য কল্যাণ বয়ে আনেন। এটি শুধু নবুয়তের অলৌকিক প্রমাণই নয়, বরং মুসলিম উম্মাহর জন্য মহাবিশ্ব জয়ের অনুপ্রেরণা। ইসলামী চিন্তাবিদ ও সুফি সাধকরা শবেমেরাজকে প্রেম, ভালোবাসা এবং আল্লাহর প্রতি নিবেদন ও প্রশান্তির অন্যতম নিদর্শন বলে অভিহিত করেন।

নবুয়ত লাভের ১১তম বছরটি নবীজির (সা.) জন্য ছিল দুঃখ ও শোকের। এ বছর তিনি প্রিয়তমা স্ত্রী খাদিজা (রা.) ও শ্রদ্ধেয় চাচা আবু তালেবকে হারান। তায়েফে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি শারীরিক আঘাত ও মানসিক আঘাতের সম্মুখীন হন। এমন দুঃসময়ে আল্লাহ তাঁর প্রিয় রাসুলকে সান্নিধ্য দান করে প্রশান্তি ও মর্যাদায় অভিষিক্ত করেন।

শবেমেরাজ মুসলিম উম্মাহর আত্মমর্যাদার এক বিশেষ উপলক্ষ। এ রাতটি স্মরণে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া, দরুদ ও ইবাদতে মগ্ন থাকেন। যদিও শরিয়তে এ রাতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নির্ধারিত নেই, তবু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য মুসলিমরা এ রাতে বিশেষ ইবাদতে অংশ নেন।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানদের জন্যও শবেমেরাজ একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক উৎসব হিসেবে পালন করা হয়।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন