রাাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রী সমন্বয়ক পরিচয়ে নানা অপকর্ম,গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

নিউজ ডেস্ক :রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন একজন রাজমিস্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনসাধারণ।

এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গীরছ ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত স্থানীয় নুরুল ইসলামের ছেলে জাহেদুল আলম গফুর বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত আবদুল শুক্কুরের ছেলে মো. আবদুল কাদের (২৩) ও তার ভাই মো. ফাহিমকে (২১) গ্রেফতার করে একইদিন জেল হাজতে প্রেরণ করেছেন।

মামলার এজাহার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মূল অভিযুক্ত আবদুল কাদের নিজেকে সমন্বয়ক দাবি করে আসছিল। অথচ তিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। দেশের পট পরিবর্তনের পর নিজেকে বিএনপি কর্মী দাবি করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাকে।

সম্প্রতি নিজেকে সমন্বয়ক দাবি করে থানার এক পুলিশ সদস্যকেও ফোন দিয়ে অনৈতিক আবদারের কল রেকর্ড ফাঁস হয় তার। একই দাবি করে গত ১৫-২০ দিন ধরে এলাকায় প্রতিনিয়ত দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ঘোরাফেরা করছিলো এবং বিভিন্ন পেশাজীবীদের নানা হুমকি ধমকি দিচ্ছিলো।

সর্বশেষ বৃহস্পতিবার ভোর ৮টার দিকে অভিযুক্ত আবদুল কাদের প্রতিবেশী রাজমিস্ত্রী গফুরের ঘরে লোহার কিরিচ হাতে প্রবেশ করে কুপিয়ে যখম করার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে তার হাত থেকে কিরিচটি পরিবারের অন্যান্যরা কেড়ে নিয়ে নিলে প্রাণে রক্ষা পান তিনি।

পরে কোমর থেকে লোহার হাতুড়ি বের করে রাজমিস্ত্রী গফুরকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর যখম করে। পরে তার ভাই ফাহিমও ঘটনাস্থলে গিয়ে কিরিচ দিয়ে আঘাত করলে ভুক্তভোগী গফুরের ডান পায়ে, হাতে এবং গলায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রাঙ্গুনিয়া মডেল থানার উপ পরিদর্শক জাকির হোসেন বলেন, “অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দিলে আমরা তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি এবং জেল হাজতে প্রেরণ করি। এই ব্যাপারে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ