রাঙ্গুনিয়ায় অস্ত্রের মুখে বনকর্মীদের জিম্মি করে ২০ লাখ টাকার সেগুন গাছ লুট

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় বনকর্মীদের অস্ত্রের মুখে সাড়ে পাঁচ ঘন্টা জিম্মি করে প্রায় শতবর্ষী ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কেটে নেওয়া গাছের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকার উপরে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকা সংলগ্ন কোদালা বিটে এ ঘটনা ঘটে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহবুব সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে টহল শেষে চন্দ্রঘোনা এভিয়ারী পার্কের সামনে ছয়জন বনকর্মী নিয়ে অবস্থান করছিলেন তিনি। এসময় হঠাৎ দুই রাউন্ড গুলির শব্দ শুনে সবাইকে নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করেন তিনি।

সাথে সাথেই ৪০-৫০ জন মুখোশধারী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র হাতে পার্ক ঘিরে ফেলে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। এসময় ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক ছড়িয়ে দেয়।

এরপর বিট সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে প্রায় ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে যায়। রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তারা অত্যাধুনিক কাটার দিয়ে গাছগুলো কাটে। এরপর তাদের সাথে আনা গাড়িতে করে এসব নিয়ে যায়। দুর্বৃত্তরা বনকর্মীদের গায়েও হাত তোলে বলে অভিযোগ করেন তিনি।

রাঙ্গুনিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক সংবাদ মাধ্যমকে জানান, দেশের পট পরিবর্তনের পর থেকে ইতিপূর্বে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। গাছগুলো ১৯৫২ সালে লাগানো প্রায় শতবর্ষী গাছ। এই ধরণের পুরাতন গাছ খুবই বিরল এবং দেশের জন্য মূল্যবান সম্পদ।

এভাবে চলতে থাকলে এই সম্পদ রক্ষা করা কঠিন হয়ে যাবে। তার উপর বনকর্মীরাও আতংকিত। এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এছাড়া একটি বন আদালতে মামলার প্রস্তুতি চলছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার সংবাদ মাধ্যমকে জানান, এ বিষয়ে জিডি নেওয়া হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ