নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পদুয়া গাউসিয়া কমিটির আয়োজনে পবিত্র রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া রাজারহাট ব্রাম্মণহাট নুরে মনির কনভেনশন হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

পদুয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল হালিম আলকাদেরীর সভাপতিত্বে এবং মুহাম্মাদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরওয়ার।



এতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা গাউছিয়া কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সবুর।

স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মানোয়ার কামাল।


ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ শিলক তৈয়বীয়া নূরীয়া ছত্তারিয়া দাখিল মাদরাসার সভাপতি কাজী শহিদুল্লাহ মুন্সী, উপজেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক জামাল উদ্দিন,নাজিম উদ্দিন মাস্টার, মাওলানা আবু সাঈদ কাদেরী,কাজি ইদ্রিস নঈমী ও রহুল আমিনসহ ইউনিয়ন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।



শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।






