নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় সন্ত্রাসীদের হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সরফভাটা ৪নং ওয়ার্ডের মৃত বজলু আহমেদের ছেলে নেয়াম উল্লাহ (৩৮) ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে তোফায়েল আহমেদ (৪৫)। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছেন। স্থানীয়রা জানান, পাহাড়ের সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি নেয়াম ও তোফায়েলকে কোপাতে থাকে। পরে তাদের চিৎকার শুনে স্থানী-য়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়েছি তবে এখনো থানায় কেউ অভিযোগ করতে আসেনি।







