বাঙ্গালহালিয়ায় মরহুম হাজী আব্দুর রশিদ (সও:) এর স্মরণে বাজার পরিচালনা কমিটির দোয়া ও ইফতার মাহাফিল

নিউজ ডেস্ক: রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী আব্দুর রশিদ (সও:) এর সওদাগরের স্মরণে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির আয়োজনে যাত্রী ছাউনীর সামনে অনুষ্ঠিত এই স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: মুছা (সও:)।


মাওলানা মো: ইদ্রিসের সঞ্চালনায় স্বরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ পাড়ির আইসি মো: আজিম,বাঙ্গালহালিয়া বাজার ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মো: শামসুল আলম,মাওলানা মাসুদ,মাওলানা তৌহিদুল ইসলাম,বাঙ্গালহালিয়া ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ,

এসময় আরো উপস্থিত ছিলেনবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে,সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া, অর্থ সম্পাদক প্রিয়লাল দত্ত, সহকারী অর্থ সম্পাদক শহীদ চৌধুরী, সহ-সাংগাঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মো: পারভেজ ও সদস্য মো: মুন্সি প্রমুখ।

ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন সুখবিলাস মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মো: সাইফুল ইসলাম। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব,রাজনৈতিক দল, বাবসায়ী সমিতির প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এছাড়াও ইফতার পূর্ব মুহুর্তে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি, সুনাম, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে ইফতার ও দোয়ার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন নেতারা বলেন, মরহুম হাজী আব্দুর রশিদ (সও:) স্মরণে আজ ইফতার ও দোয়ার মাহফিল।

আজকে লোকে লোকরন্য। তবে সব থেকে বাজারটা শুন্য মনে হচ্ছে। তিনি সকল ব্যবসায়ীদের প্রাণের স্পন্দন ছিলেন।

তিনি বাঙ্গালহালিয়া বাজারের একজন নিবেদিত প্রানছিলেন। মানুষের বিপদে-আপদে দলমত নির্বিশেষে সবসময় তাকে কাছে পাওয়া যেত। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রয়াত এই কর্মবীর, সমাজকর্মী, ব্যবসায়ীকে তার সৎ ও পূণ্য কর্মের জন্য পুরস্কৃত করবেন এই প্রার্থনা করি।

এদিকে মরহুম হাজী আব্দুর রশীদ সওদাগরের পরিবারের পক্ষ হতে এরকম একটি আয়োজন করার সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • Related Posts

    প্রলোভনে পড়ে ঈদগড়ের কিশোরী ধর্মান্তরিত: বিয়ের ভুয়া দাবিতে অবৈধ সংসার,এলাকায় তোলপাড়

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক হতভাগ্য কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্তবয়স্ক এই তরুণীকে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর করার পর…

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ