বাড়ছে করোনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক: দেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যাও দিনদিন বাড়ছে। মূলত, ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এই শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশি কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান সোমবার (৯ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে। সেগুলো হচ্ছে- 
১. করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। 
২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা। 
৩. কোনো আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকলে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। 
৪. অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকা। 
৫. হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

সম্প্রতি, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়ও বলা হয়েছে, দেশের আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। 

একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই মজুত রাখার পাশাপাশি করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যেতে বলা হয়েছে। 
প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

  • Related Posts

    রাঙ্গুনিয়ার পদুয়া আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনের ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত…

    পদত্যাগ করছেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, বঙ্গভবনের নতুন বাসিন্দা কে?

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। পদত্যাগের পর নির্ধারিত প্রক্রিয়ায় নতুন প্রেসিডেন্ট পেতে কিছু সময় লাগতে পারে। সে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ