প্রথমবারের মতো চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক:চট্টগ্রামে এ বছর প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বছরের প্রথম পাঁচ মাস চট্টগ্রামে কোনো করোনা রোগী না থাকলেও গত দুই েদিনে এই তিনজন আক্রান্ত হয়েছে। তবে তারা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত, তা এখনো নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। আজ মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে বিষয়টি জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশে কভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ৯ জুন চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ১৭ জনের করোনা পরীক্ষা করে দুজনের শরীরে এর জীবাণু পাওয়া গেছে।
এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৭৫ বছর ও অন্যজনের ৫৫ বছর। গত ১০ জুন চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৪০ জনের পরীক্ষা শেষে ৩০ বছর বয়সী এক মহিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনই শহরের বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আক্রান্ত তিন জনই মোটামুটি সুস্থ আছে। এর মধ্যে দুজন বাড়ি ফিরে গেছেন। বাকি একজন চিকিৎসাধীন নিচ্ছেন। তারা আমাদের তত্ত্বাবধানে রয়েছে।’

তিনি বলেন, ‘নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে।

কিটের ঘাটতি থাকলেও আশা করছি, আগামী শনিবারের মধ্যে পেয়ে যাব। এ ছাড়া আমাদের ৮০ হাজারের মতো করোনা টিকা রয়েছে।’

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় লাল-সবুজ বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহ*ত, পা বিচ্ছিন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা…

    প্রলোভনে পড়ে ঈদগড়ের কিশোরী ধর্মান্তরিত: বিয়ের ভুয়া দাবিতে অবৈধ সংসার,এলাকায় তোলপাড়

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক হতভাগ্য কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্তবয়স্ক এই তরুণীকে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর করার পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ