রাঙ্গুনিয়া প্রতিনিধি: দক্ষিণ রাঙ্গুনিয়া মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ জুন) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি কাজী মোহাম্মদ এরফানুল হক।

কলেজের শিক্ষক আকতার হোসাইন ও চম্পা দে এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক সুমন বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা পর্ষদের সদস্য দিদারুল ইসলাম, ডা.তাশদিদ নূর, নাজিম উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম,আবু জাফর ও মোহাম্মদ ফোরকান উদ্দিন।

এসময় আগত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকগণ।

এসময় শিক্ষকদের মধ্য হতে বক্তব্য দেন,দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল বশর রাসেল ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.আলা উদ্দিন।

শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য দেন, কনিকা নাসরিন, আয়েশা তামিন আনিসা, সানজিদা সুলতানা সাহিদা, আশরাফুল তুহিন, মুহাম্মদ মুসা ও কুরবান আলী।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তিলাওয়াত করেন বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ ফরহাদ,গীতা পাঠ করেন পদার্থ বিজ্ঞানে প্রদর্শক শুভ্রা মজুমদার ও ত্রিপিটক পাঠ করেন পালি বিভাগের সহকারী অধ্যাপক বটন কান্তি বড়ুয়া। এ সময় মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থী নিশিতা বড়ুয়া ও মানপত্র গ্রহন করেন কলেজের বিদায়ী শিক্ষার্থীরা।
এসময় গত পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার সামগ্রী হাতে তুলে দেন কলেজের শিক্ষক ও শিক্ষিকারা।
শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।







