রাজস্থলীতে সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাঙ্গুনিয়ার মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

নিউজ ডেস্ক: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো.হানিফ মিয়া (৫৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পরসপাড়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া চৌমুহনী থেকে রাজস্থলীর উদ্দেশে আসার পথে হানিফ মিয়াকে বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং সংবাদ মাধ্যমকে জানান, হানিফ মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    প্রবাসে বাংলাদেশির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মালামাল ফেরত চেয়ে মুন্নার আহ্বান

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মাহাবুল আলম মুন্না, রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার এমদাদুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দেশে যাওয়ার কথা…

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 120 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 358 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 117 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 97 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত