রাঙ্গুনিয়ায় প্রবাসী টিপুর উদ্যোগে সড়ক সংস্কার ও মসজিদে অনুদান প্রদান

কামরুল ইসলাম (প্রতিনিধি): রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আবু নাছের টিপুর উদ্যোগে দুটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও তিনটি মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর দিক নির্দেশনায় এ অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে হোছনাবাদ, বনগ্রাম ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিদর্শন শেষে কয়েকটি মসজিদ ও সড়ক সংস্কারের অনুদান দেন এবং বিভিন্ন সহয়তার আশ্বাস দেন প্রবাসী টিপু।

এদিন সকালে হোছনাবাদ ৫নং ওয়ার্ড কুরমাইকুল ব্রিজ ও ব্রিজ সংলগ্ন যাতায়াতের সড়ক সংস্কার, ফকিরটিলা লাল শাহ মহজিদের ঈদগাহে জানাজায় লাশ রাখার ঘর নির্মাণ, হোছনাবাদ পূর্ব সেগুন বাগান এলাকায় নূরে মদিনা গাউসিয়া সুন্নীয়া এবতেদায়ী মাদ্রাসা নির্মাণে অর্থ সহয়তা ও টিউবওয়েল প্রদান, হোছনাবাদ ৯নং ওয়ার্ড বনগ্রাম আল আকসা তৈয়বিয়া সুন্নীয়া জামে মসজিদে সম্পূর্ণ ছাদ ঢালাইয়ের কাজ করে দেয়ার আশ্বাস দেন টিপু। শেষে তার উদ্যোগে মরিয়মনগর- গাবতল ডিসি সড়কের স্বনির্ভর রাঙ্গুনিয়া শান্তিনিকেতন এলাকার অল্প বৃষ্টিতে পানি জমে থাকা স্থানে বালু ও কংক্রিট দিয়ে ভরাট কাজের পরিদর্শন করেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন চৌধুরী, হোছনাবাদ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. ইসমাঈল সিকদার, হোছনাবাদ বিএনপি নেতা নুরুল আলম, মো. জসিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোহেল রানা, যুবদল নেতা মির্জা মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, হোছনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ করিম রেজভী, সাবেক সভাপতি মো. বখতিয়ার, ইউপি সদস্য মো. হোসেন, জাহাঙ্গীর মেম্বার, যুবদল নেতা মিজান, শফিউল আলম বাচা, সেচ্ছাসেবক দলের সভাপতি মো. হোসাইন, উত্তর জেলা নাগরিক পরিষদের যুগ্ম আহবায়ক জসিম প্রমুখ।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ