নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় একের পর এক চুরির ঘটনা বেড়েই চলেছে। গরু, মোটরসাইকেল চুরি ও দোকান লুটের ঘটনার পর এবার গভীর রাতে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার (৭ জুলাই) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সুখবিলাস ঝিরিপাড়া মাদ্রাসার পিছনের আনিকের বাড়ির বাড়ির উঠান থেকে এই সিএনজি অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় মালিক মো.সাইফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি জিডি করেছেন।
মালিক মো.সাইফুল ইসলাম গাড়িটির সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেছেন,সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার প্রদান করবেন বলে জানিয়েছেন তিনি।






