হযরত পাঠান আউলিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় নতুন ভবনের উদ্বোধন, ওরশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফলহারিয়া এলাকায় অবস্থিত ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার নতুন ভবনের ১ম তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন, পবিত্র ওরশে ইমাম বুখারী (রহঃ) এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ মুবিনুল হক চৌধুরী। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল হাকিম আল-কাদেরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা উপস্থাপন করেন পটিয়া শাহচাঁন্দ আউলিয়া মাদরাসার আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ এনাম ক্বাদেরী।

মাদরাসার সেক্রেটারি রফিকুল ইসলাম ও সুপার মাওলানা আলমগীর হোসাইনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন বালিকা মাদরাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, জলিল মেম্বার, যুবদল নেতা জহির উদ্দিন বাবর, নুরুল হুদা আমান, মাহবুব আলম, নাসির উদ্দিন রক্সি, কামাল উদ্দিন, দাতা সদস্য মাওলানা নাসির উদ্দিন আল-কাদেরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং মাদরাসার সার্বিক উন্নতি কামনা করে দোআ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ১ম তলার নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন।

বক্তারা তাদের বক্তব্যে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মাদরাসার অবকাঠামোগত উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া ইমাম বুখারী (রহঃ)-এর জীবন, কর্ম ও অবদানের ওপর আলোকপাত করে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর সংকলিত হাদিসগ্রন্থের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তব্য, হামদ-নাত, ক্বিরাত এবং বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে উত্তীর্ণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়ায় সামাজিক কবরস্থানে মরদেহ দাফনের কবর খননের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এক…

    দক্ষিণ রাঙ্গুনিয়া নাপিত পুকুরিয়ায় মাদকবিরোধী মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাপিত পুকুরিয়া ব্রীজঘাট এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা এবং সুখবিলাস সোমবারিয়া হাট এলাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ