নিউজ ডেস্ক’: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আবিদপাড়া এলাকায় গতকাল বুধবার (১৫ এপ্রিল) কৌশলে বসতবাড়ীতে প্রবেশ করে গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪:৩০টায় উক্ত নারী বাড়ির গৃহকর্ত্রীর নিকট পানি পান করার কথা বলে ঘরে প্রবেশ করে সুযোগ বুঝে বসতঘরের পড়ার কক্ষ থেকে দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহভাজন নারীকে হোসনাবাদ এলাকায় আটক করে। স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে চুরি হওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত নারী চুরির ঘটনা স্বীকার করে।
সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমাইয়া আকতার (২০) কে আটক করে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আসামীকে আইনের আওতায় আনা হয়।
সে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের সুইসগেইট এলাকার সাকিবের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান হোসেন জানান,চুরির অভিযোগে জনগন কর্তৃক আটককৃত নারীকে আটকের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








