রাঙ্গুনিয়ায় নৃশংস হামলায় নারী নিহত,আটক নারী

নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এক নৃশংস হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (১৫ এপ্রিল) জরিনা বেগম (৪৩) নামে এক নারী মৃত্যুবরণ করে। হত্যা মামলায় মসুদা বেগম(৪০) এক নারীকে আটক করেছে পুলিশ।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ  রাত ১১টায় পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে নিহতের উপর হামলা চালায় এবং তাকে গুরুতর জখম করে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৪.৩০ টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

‎ঘটনার পরপর গত রাঙ্গুনিয়া মডেল থানায় গত ৩০ মার্চ পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে মামলা  দায়ের করা হয়। এতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে  বুধবার রাতে মসুদা বেগম(৪০) কে গ্রেফতার করে।

‎ সে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পেয়ার মোহাম্মদ পাড়া রেজাউল করিমের স্ত্রী।

‎বর্তমানে মৃতদেহের ময়নাতদন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সম্পন্নের প্রক্রিয়ায় রয়েছে। তদন্তাধীন এই মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেন পুলিশ।

‎এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান হোসেন জানান, হত্যা মামলার অভিযোগে এক নারীকে আটক করে। অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে জনসাধারণকে নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

  • Related Posts

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    রাঙ্গুনিয়ায় লাল-সবুজ বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহ*ত, পা বিচ্ছিন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ