মে দিবসে রাঙ্গুনিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ-বন্ধ সিএনজি পাম্প ও কলকারখানা চালুর দাবি

নিউজ ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাঙ্গুনিয়া উপজেলা শাখা। বুধবার (১ মে) সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে র‍্যালি শেষে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

উপজেলা শাখার সেক্রেটারি তাসলিম উদ্দীন-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন।
সমাবেশে বক্তারা রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—
১. শিল্পায়ন ও কর্মসংস্থান: চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম), কর্ণফুলী জুট মিল এবং ফোরাত মিল দ্রুত পুরোদমে চালু করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এসব শিল্প প্রতিষ্ঠান চালু হলে হাজার হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
২. জ্বালানি সংকট নিরসন: রাঙ্গুনিয়ার প্রায় ২৫ হাজার সিএনজি চালকের দুর্ভোগ লাঘবে ইছাখালীস্থ বন্ধ সিএনজি ফিলিং স্টেশন দ্রুত চালু করার দাবি জানানো হয়।
৩. চাঁদাবাজি বন্ধ: কাপ্তাই সড়কের বিভিন্ন পয়েন্টে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তালেব, শিক্ষাবিদ মাষ্টার মুহাম্মদ জামাল উদ্দিন, পৌর শ্রমিক উপদেষ্টা আজম ওমর, দক্ষিণ রাজানগর শ্রমিক উপদেষ্টা অ্যাডভোকেট ফরহাদ আলম, পোমরা ইউনিয়নের অধ্যাপক জসীমউদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়নের আজিম উদ্দিন, শিলক ইউনিয়নের হামিদুর রহমান, শ্রমিক নেতা এরশাদুল ইসলাম চৌধুরী, সেলিম, মোজাম্মেল, জামাল উদ্দিন, সিএনজি চালক নেতা এরশাদ ও নেজামুল্লাহসহ অনেকে।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব নয়। তারা শ্রমিকদের কর্মসংস্থান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সবশেষে উপজেলা শ্রমিক কোষাধ্যক্ষ মিজানুর রহমান রাজুর ব্যবস্থাপনায় র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত শ্রমিক ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ