নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. জহির।
তিনি গত শুক্রবার (১ মে) সকালে রাঙ্গুনিয়া মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেন।
গত ২১ এপ্রিল ওসি মো. আরমান হোসেন বদলি জনিত কারণে ময়মনসিংহ রেঞ্জে যোগদান করলে তার স্থলভিসিক্ত হলেন ওসি মো. জহির৷ তিনি সকলের সহযোগিতা কামনা করেন।






