নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে শনিবার (৩০ মে) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শুনে গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়াও তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, বিপদের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ানো এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করায় তারা কৃতজ্ঞ। ডা. এটিএম রেজাউল করিমের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হিসেবে তাঁর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।





