নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী সুখবিলাস দশমাইল মুক্তিযোদ্ধা বাজারের ২০২৬ সালের নব-নির্বাচিত পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে গঠিত নতুন কমিটিতে মোঃ নুরুল হুদা আমান সভাপতি এবং মোঃ শফি সওদাগর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— মোঃ ইদ্রিছ তালুকদার (সিনিয়র সহ-সভাপতি), মোঃ নুরুন্নবী (সহ-সভাপতি), মোঃ নুরুচ্ছফা (সহ-সভাপতি), মোঃ আলাউদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক), অধীর শীল (কোষাধ্যক্ষ), মোঃ আনোয়ার হোসেন (সাংগঠনিক সম্পাদক), মোঃ ইমরান (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ ওবাইদুল্লাহ (দপ্তর সম্পাদক) এবং মোঃ ফজল করিম (প্রচার সম্পাদক)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল আজিম, বাবুল বড়ুয়া, মোঃ জাহাঙ্গীর, মোঃ আসিফুল ইসলাম (সাফাত), মোঃ আবু তৈয়ব, নদীপ বড়ুয়া এবং মোঃ আব্বাছ।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
এদিকে নতুন কমিটির সদস্যরা সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাজারের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সফলতা কামনা করেছেন।





