রাঙ্গুনিয়া পদুয়া দুধপুকুরিয়ায় ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় ঐতিহ্যবাহী বলি খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৩০ মে) বিকেলে আয়োজিত এ খেলায় বিভিন্ন জেলা ও উপজেলার ৩০ জন বলি অংশগ্রহণ করেন। খেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
খুরশেদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম চৌধুরী জাকের। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আহমেদ হোসেন তালুকদার ও মুফিজ মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আবু সগির মাহমুদ, আনোয়ার হোসেন, কাজী আবছার উদ্দিন, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু মুছা, দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহ উদ্দিন কাদের স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ, জাফর, মানিক, লোকমান, মামুন, আব্দুস সালাম, করিম কোম্পানি, সাহাব উদ্দিন, জাহাঙ্গীর মেম্বার ও হাছান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের অংশ। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ বিনোদন, শরীরচর্চা এবং সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ফ্যান প্রদান করা হয়।
খেলায় প্রথম স্থান অর্জন করেন কুমিল্লার রাসেদ মাল বলি, দ্বিতীয় স্থান অর্জন করেন একই এলাকার সোহেল রানা বলি এবং তৃতীয় স্থান অর্জন করেন পদুয়া এলাকার সোহেল বলি।
এছাড়াও অন্যান্য বিজয়ীদের মাঝে মোবাইল ফোন, জুস মেশিন, ছাতা, টর্চলাইট, লুঙ্গি ও নগদ অর্থসহ সর্বমোট প্রায় দেড় লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়।
খেলা উপভোগ করতে দুধপুকুরিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ঐতিহ্যবাহী এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 50 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 45 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 55 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 69 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 90 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 51 views