রাঙ্গুনিয়া ব্রীজঘাটায় ওবাইদুল হত্যা: জনতার হাতে আটক অভিযুক্ত চাচা ও চাচাতো ভাই এখন পুলিশ হেফাজতে

নিউজ ডেস্ক:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় পানি চলাচল নিয়ে বিরোধের জেরে মো. ওবাইদুল নামে এক গাড়িচালক নিহত হওয়ার ঘটনায় জনতার হাতে আটক দুই অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পানি চলাচলকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় গাছের বাটাম (লাঠি) দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন মো. ওবাইদুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে ওবাইদুলের চাচা বুদরুচ মিয়া ও চাচাতো ভাই ইমরান প্রকাশ বাচা ড্রাইভারকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে আটক দুইজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজন করা হচ্ছে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামী শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দক্ষিণ রাঙ্গুনিয়ার এম.…

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জমকালো আয়োজনে দক্ষিন রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 43 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 49 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 66 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 58 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 67 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 79 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন