নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইয়াকুব নবী (৩৭), পিতা: মো. আইয়ুব আলী, মাতা: মোছা. হোসনেয়ারা বেগম। তিনি রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের খিল মোগল আরব তালুকদার পাড়া এলাকার বাসিন্দা।
অপর গ্রেপ্তারকৃত আসামি বিলকিস আক্তার (২৭), স্বামী: মো. রাসেল উদ্দিন, পিতা: এজলাস মিয়া, মাতা: জাহানারা বেগম। তিনি রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর বাইশ্যার ডেবা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযান চালিয়ে উভয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।







