দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আবনায়ে কোদালা ওলামা সংস্থার একটি প্রতিনিধি দল।

শনিবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দক্ষিণ রাঙ্গুনিয়ার সামগ্রিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা করেন।

এ সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা তৈরি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়। মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আবনায়ে কোদালা ওলামা সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, ত্রাণ সম্পাদক মাওলানা ইমরান, সিনিয়র সদস্য মাওলানা লোকমান, হাফেজ ইয়াকুব, হাফেজ গিয়াস উদ্দিনসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

সাক্ষাৎকালে ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ সংস্থাটির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়ায় শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়ের মাধ্যমে সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • Related Posts

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    প্রিন্ট নিউজ দক্ষিণ রাঙ্গুনিয়া প্রতিনিধি:‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পূর্ব খুরুশিয়া কানুন বাজারে মাদকবিরোধী মতবিনিময় সভা…

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোস্তফা আল জামী মাদ্রাসায় হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বক্তব্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 68 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views