চাঁদাবাজি রোদে যানবাহন মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী

মিন্টু কান্তিনাথ রাজস্থলী। রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের জোন কমান্ডার এবং অটল ছাপ্পান্নর অধিনায়কের নির্দেশনায় রাজস্থলী সাব- জোন কমান্ডার এর তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলায় বাস, ট্রাক ও সিএনজি মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩জুন)সকালে রাজস্থলী উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তরা বলেন বিগত দিন গুলোতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বাস, ট্রাক ও সিএনজি ড্রাইভারদের উপর নির্যাতন ও চাঁদা নেওয়া বৃদ্ধি করছে এমন অভিযোগ উঠেছে।তারে লক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলীতে সড়কে চলাচলকারী বাস, ট্রাক ও সিএনজি মালিক সমিতির সদস্যদের উপস্থিত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব- জোন কমান্ডার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ, ওসি জাকির হোসাইন,সাব জোন জেসিও প্রমুখ। সাব- জোন কমান্ডার বলেন, বর্তমানে অত্র এলাকায় সশস্ত্র সদস্যদের চলাচল বেড়ে যাওয়ায়, কেউ আতঙ্কিত না হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিন। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম থেকেই পার্বত্য এলাকায় অনেক ঝুঁকি নিয়ে সফলতার সাথে কাজ করছে। এখানে পিছিয়ে পড়া নির্যাতিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না পাহাড়ে সন্ত্রাসীরা মাথা উচু করে নিরীহ পাহাড়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। তাদের প্রতিহত করে শান্তি ফিরিয়ে আনতে হবে। নইলে এলাকায় শান্তি ফিরে আসবে না।এছাড়াও পাড়া বা মহল্লায় কেউ কোন সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজি,মারধোর, হত্যার হুমকির অথবা যে কোন নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে বাংলাদেশ সেনাবাহিনীর তড়িৎ সহায়তার জন্য ক্যাম্পের মোবাইল নম্বর যুক্ত লিফলেট সকলের মাঝে বিতরণ করেন। মতবিনিময় সভায় বাস, ট্রাক ও সিএনজি মালিক সমিতির সদস্যবৃন্দসহ সর্বমোট ৬৭ জন উপস্থিত ছিলেন।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ