মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলা কিশোরীকে ঝলসে দেওয়া সেই বৃদ্ধা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: প্রতিবেশী বৃদ্ধা নানীকে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় কিশোরীর শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার আলোচিত ঘটনার অভিযুক্ত সায়েরা খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে আনোয়ারা উপজেলার বটতলী গ্রাম থেকে ওই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, জুঁইদন্ডীতে এক বৃদ্ধকে ’মুরুব্বি মুরুব্বি’ বলায় ওই কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা করেছেন তার নানা। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সায়েরা খাতুনকে বটতলী গ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার বিকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়ীতে উঠানো কয়েকজন শিশু কিশোর খেলাধুলার সময় ওই বাড়ির প্রতিবেশী এক বৃদ্ধকে দুষ্টুমি করে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলেন সবাই। ওই সময় ঘরের চুলা থেকে ফুটন্ত গরম পানি এনে পপি আকতার (১৩) নামের এক কিশোরীর শরীরে ঢেলে দেন একই বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০)। এতে কিশোরীর গলা সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে ঝলসে যায়। ওই দিন কিশোরীকে উদ্ধার করে আহত অবস্থায় প্রথমে আনোয়ারা মেডিকেল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমান হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 342 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 114 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 93 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 95 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ