নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন এলাকায় সংঘটিত মারামারি ও হত্যাচেষ্টা সংক্রান্ত ঘটনায় মামলায় নাজমা আকতার (৩২) নামে এক নারীকে আটক করেছে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।
সে স্বনির্ভর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মিয়াজি পাড়ার মো. ইদরিস মিয়ার মেয়ে ও মো. মহসিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন এলাকায় পূর্ব বিরোধের জেরে পরিবারিক বিরোধের জেড়ে রাত ৯ টায় শান্তি নিকেতন বাজার এলাকায় আসামী মোঃ মহসিন (৪০) ধারালো অস্ত্র দিয়ে মোঃ তৈয়ব (৪৮)-কে গুরুতরভাবে আহত করে। এতে স্বামীকে রক্ষা করতে গেলে তার স্ত্রী নয়ুম আকতার(৩২) হামলা ও শ্লীলতাহানির শিকার হন অভিযোগে উল্লেখ করেন।
আহতকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর জখমের মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান হোসেন জানান,মারামারি ও হত্যাচেষ্টা মামলায় নারীকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








