রাঙ্গুনিয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ধরা হয়। এরমধ্যে গ্রেফতার মোঃ তাজুল ইসলাম (৫১) রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের গোডাউন বাজার এলাকার মৃত উকিল আহম্মদের ছেলে।

গত ১০ মে এসআই মিজানুর রহমান তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও দাঙ্গার অভিযোগে দায়েরকৃত রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৬(০২)২৫ (জিআর-১৮/১৪) এর অধীনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অন্যদিকে গ্রেফতার দিদারুল ইসলাম কাঞ্চন (৫৫) উপজেলার লালানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তাকে ১১ মে রাতে এএসআই আবদুর রহিম তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া, ১৯৯১ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় (দায়রা মামলা নং-২০৭/৯২) তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, অপরাধীদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ