ওমানে নিহত রাঙ্গুনিয়ার ৪ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ আজ রাতে দেশে পৌঁছাবে

নিউজ ডেস্ক: ওমানে গাড়ির ভেতর এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪ প্রবাসীর মরদেহ অবশেষে আজ মঙ্গলবার (১৯ মে) সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (BG 722) ওমান সময় মঙ্গলবার দুপুর ২:১০ মিনিটে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছাবে। মরদেহ দেশে আনার যাবতীয় বিমান কার্গো ভাড়া বাংলাদেশ সরকার বহন করছে। এছাড়া ওমান চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে হাসপাতালের বিল, কাফন-দাফনসহ অন্যান্য খরচ দেওয়া হয়েছে। পরিবারের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

মঙ্গলবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সব ঠিক থাকলে বুধবার (২০ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে নিজ বাড়িতে পৌঁছাবে। চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি গত রবিবার (১৭ মে) রাতে এসব বিষয় নিশ্চিত করেন।

পারিবারিক কবরস্থানে পাশাপাশি ৪টি কবর খননের প্রস্তুতি চলছে। নিহত চার ভাই—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়ায় এখনো শোকের ছায়া বিরাজ করছে।

  • Related Posts

    আবারও কাপ্তাই সড়কে দুর্ঘটনা,শান্তিরহাটে বেপরোয়া টমটমের ধাক্কায় বাইক আরোহী গুরুতর আহত,কাপ্তাই সড়ক নিরাপদ করতে চার লেনসহ কার্যকর পদক্ষেপের দাবি

    প্রিন্ট নিউজ আজকের রাঙ্গুনিয়া নিউজ | রাঙ্গুনিয়া প্রতিনিধিচট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির একটি টমটমের ধাক্কায় রুবেল নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার…

    রাঙ্গুনিয়া পারুয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৩টার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ