নিউজ ডেস্ক: প্রবাসের মাটিতে জীবন সংগ্রাম করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করা চার ভাইয়ের নিথর দেহ দেশে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকাজুড়ে। মরহুমদের মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি বিমানবন্দরে উপস্থিত থেকে সার্বিক বিষয় তদারকি করেন এবং মরদেহগুলো যেন যথাযথভাবে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারে, সে বিষয়ে আন্তরিক ভূমিকা পালন করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
মাননীয় এমপি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সকলের কাছে মরহুমদের জন্য দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।
চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে ভারী ও বেদনাবিধুর। আমরা সবাই এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত।






