রাঙ্গুনিয়ার পদুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বসতঘর ভস্মীভূত, ১০ পরিবার নিঃস্ব, ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দ্রুত তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ২৬ মে (মঙ্গলবার) রাতে পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালিমুল কুরআন বালিকা মাদরাসা সংলগ্ন লালু মিয়ার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের দুর্গম পথ অতিক্রম করে রাত ১০টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— মো. জসীম উদ্দিন, সালাহ উদ্দিন, মাওলানা ফারুক, ইয়াকুব নবী, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, নুরুল আলম (নুরু সওদাগর), আবুল হোসেন, মো. ইকবাল ও এমরান। তাদের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের তথ্যমতে,
জসীম উদ্দিন, সালাহ উদ্দিন ও মাওলানা ফারুকের ক্ষতির পরিমাণ প্রায় ২১ লাখ টাকা,
ইয়াকুব নবী, সাইফুল ইসলাম ও শাহাদাত হোসেনের প্রায় ২০ লাখ টাকা,
নুরুল আলম ও আবুল হোসেনের প্রায় ১৯ লাখ টাকা,
এবং ইকবাল ও এমরানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ রাঙ্গুনিয়ায় কোনো পৃথক ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দূরবর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঘরগুলো রক্ষা করা যায়নি বলে দাবি করেন স্থানীয়রা।
স্থানীয়রা দক্ষিণ রাঙ্গুনিয়ায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শোক ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়ায় সামাজিক কবরস্থানে মরদেহ দাফনের কবর খননের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এক…

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ