একের পর এক অপরাধে আতঙ্কিত পদুয়াবাসী, সর্বশেষ ডাকাতি ঘটনায় মামলা,সনেদহভাজন আটক ১

নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর সিকদার চক এলাকায় গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকার আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির মালিক মোহাম্মদ আবদুল কুদ্দুস, তার স্ত্রী ও মেয়েকে মারধর করে জিম্মি করে ফেলে।
এসময় ডাকাতরা ঘরে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগী মোহাম্মদ আবদুল কুদ্দুসের লিখিত অভিযোগের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা নং-০১, তারিখ ৭ জুন ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৯-১০ জনকে আসামি করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে মো. রকিবুল ইসলাম প্রকাশ রকি (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে পদুয়া ইউনিয়নের একই এলাকায় সংঘটিত একাধিক অপরাধমূলক ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে একই এলাকায় এক কিশোরী ধর্ষণের ঘটনা এবং এক প্রবাসীর বাড়িতে দস্যুতার অভিযোগ সামনে আসে। সর্বশেষ এই ডাকাতির ঘটনার পর স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, একই সংঘবদ্ধ অপরাধী চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা বলেন, একের পর এক অপরাধমূলক ঘটনায় এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. শাহিন মিয়া জানান, ডাকাতির ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 50 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 45 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 55 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 69 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 51 views